সোমবার, ৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে চলছে গণটিকার দ্বিতীয় ডোজ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে চলছে গণটিকা কর্মসূচি। সারা দেশের মতো যারা গত ৭ আগস্ট প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদেরই দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়েও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে চসিকের প্রতিটি ওয়ার্ডে ৩টি করে কেন্দ্রে টিকাদান শুরু হয়। প্রথম ডোজ দেওয়ার টিকাকার্ড, টোকেন নিয়ে সাতসকালেই ভিড় করেন অনেক টিকা গ্রহীতা। ব্যাপক প্রচারণার কারণে এবার নতুন টিকা প্রত্যাশীদের ভিড় ছিল না।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ৭ আগস্ট গণটিকা কার্যক্রমে যারা প্রথম ডোজ পেয়েছিলেন, আজ তাদেরই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। মহানগর ও উপজেলার গণ টিকার প্রথম ডোজ যিনি যে কেন্দ্রে নিয়েছিলেন, তিনি একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেবেন। তবে নতুন করে কাউকে গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, গণটিকার প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিতে হবে। কেন্দ্র পরিবর্তন করে টিকা গ্রহণ করা যাবে না।
বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র গিয়াস উদ্দিন বলেন, চসিকের প্রতিটি ওয়ার্ডে ৭ আগস্টের মতো অস্থায়ী টিকাকেন্দ্র খোলা হয়েছে। যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছিলেন সেখান থেকে দ্বিতীয় ডোজ পাচ্ছেন। প্রথম ডোজের টিকাকার্ড বা টোকেন ছাড়া কাউকে টিকা দেওয়ার সুযোগ নেই। সরকার পুনরায় গণটিকা কর্মসূচি ঘোষণা করলে তখন চসিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি জানান, মঙ্গলবার চসিকের ব্যবস্থাপনায় ৩৪ হাজারের বেশি মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগে পরিচালিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে যে সব নাগরিক ১ম ডোজ গ্রহণ করেছেন শুধু তাদের একই কেন্দ্রে উপস্থিত হয়ে ২য় ডোজ গ্রহণ করবেন। ক্যাম্পেইনের অধীনে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও ৮ সেপ্টেম্বর বুধবার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভ্যাকসিন দেওয়া হবে এবং আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের আগামী ৮ সেপ্টেম্বর বুধবার ভ্যাকসিন দেওয়া হবে। সর্বোপরি ১১ ও ১২ সেপ্টেম্বর শনি ও রোববার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে ভ্যাকসিন প্রদান করা হবে।

তিনি ১ম ডোজ নিতে কেন্দ্রে ভিড় না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...