বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের গণ-মানুষের সকালের প্রিয় কাগজ দৈনিক আজাদী: শুকলাল দাশ

দৈনিক আজাদীর সিনিয়র সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি শুকলাল দাশ বলেছেন, চট্টগ্রামের গণ-মানুষের সকালের প্রিয় কাগজ দৈনিক আজাদী। প্রাণপ্রিয় সংবাদপত্র। দীর্ঘ একষট্টি বছর ধরে চট্টগ্রামের জনসাধারণের অভাব অভিযোগ, হতাশা, হাহাকার নিরসনে উচ্চকন্ঠ হিসেবে অনন্য ভূমিকা পালন করে আসছে দৈনিক আজাদী।

মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে আজাদী উল্লেখ্যযোগ্য এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। স্বাধীনতাপূর্ব পাকিস্তান শাসনামলেও আজাদী বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রাম-আন্দোলনে রেখেছিল অমূল্য অবদান।

বহু খ্যাতিনামা সংবাদিক-সংবাদব্যক্তিত্বের পদচারনায় আজাদী একসময় যেখানে মুখর ছিলো-আজও তা অব্যাহত রয়েছে।

সর্বোপরি আজাদীর মাননীয় এডিটর স্যার জনাব এম এ মালেক ও পরিচালনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেকের মেধা এবং প্রজ্ঞা-সংবাদ সংগ্রহে তাঁদের গুরুত্বপূর্ণ পরামর্শকে ভিত্তি করে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশের মাধ্যমে আজ আজাদী এতদ্ঞ্চলের তথা দেশের একটি অন্যতম সংবাদপত্র হিসেবে পরিচিতি পেয়েছে। আজ তাই সংবাদপত্র জগতে আজাদীর এতো জয় জয়কার। মানুষের এতো প্রশংসা-অভিনন্দনে সিক্ত হয়ে আজাদী আজ সগৌরবে-সংবাদপত্র জগতে কিংবদন্তি হিসেবে দেদীপ্যমান।

চট্টগ্রামে বাতিঘর হিসেবে খ্যাত-চট্টগ্রামের গণ মানুষের অবিচল আস্থা এবং ভালোবাসার কাগজ হিসেবে নিরঙ্কুশ ভাবে নন্দিত পাঠকপ্রিয় পত্রিকা আজাদী আজ ৬২ তম বর্ষে পদার্পণ করেছে।

অর্ধ শতাব্দিরও বেশি সময় ধরে আজাদী-চট্টগ্রামের অর্থনীতি-শিল্প-সাহিত্য-ইত্যাদি বিষয় প্রসঙ্গে বস্তুনিষ্ট খবরাখবর প্রকাশ-চট্টগ্রামের উন্নয়ন আগ্রগিত নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে চলেছে। সাধারণ মুদি দোকান হতে সরকারি-বেসরকারি-অফিসসহ সর্বসাধারণের কাছে এই জন্য আজাদী বহুল ভাবে সমাদৃত।

আজাদীর এই নিরঙ্কুশ অগ্রগতি-পাঠকপ্রিয়তার মূলে রয়েছেন আমাদের প্রাণপ্রিয় এডিটর স্যার-দেশের জ্যেষ্ঠ সম্পাদক-যশস্বী সাংবাদিক জনাব এম এ মালেক।

স্যারের কর্মভাবনায় আজাদী আজ সময়ের এক নূতন দিগন্তে সগৌরবে এসে পৌঁছেছে। এডিটর স্যারের পাশাপাশি যিনি আজাদী অন্তপ্রাণ-আজাদী যাঁর ধ্যান-জ্ঞান-আজাদীর পরিচালনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেক। আজাদীকে আধুনিক যুগোপযোগী সংবাদপত্র হিসেবে সুধী-সর্বমহলে তুলে ধরতে জনাব ওয়াহিদ মালেকের প্রতিনিয়ত নবতর চিন্তা ভাবনায় আজ উদ্ভাসিত দৈনিক আজাদী।

জন্মলগ্ন থেকে অনেক বছর পেরিয়ে এসেও আজাদী আজও বস্তুনিষ্ঠ-সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপসহীন ও দ্বিধাহীন। দেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে জনমানসকে নিরঙ্কুশ সমর্থন ও যথাযথ সহায়তা দেয়া এবং দেশজ নানা আন্দোলন সংগ্রামে একাত্মতা প্রকাশ করে আজাদী চট্টগ্রামবাসী তথা দেশের বিদগ্ধজনের ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

জনগনের দুর্দিন-দু:সময়ের বাতিঘর হয়ে চিরকাল আজাদী চট্টগ্রামের আলো হাওয়ায় দেদীপ্যমান হোক। ঝলমলে সমুজ্জ্বল বাতাসে আজাদীর কথামালা ইতিহাসের পাতায় লেখা থাকবে উত্তর প্রজন্মের কাছে। জয়তু আজাদী-আজাদীর জয় হোক-আজাদীর আগামীর পথচলা আরো ফুলেল সুশোভন হোক।

শুকলাল দাশ
সিনিয়র সাংবাদিক
দৈনিক আজাদী ও
সাবেক সাধারণ সম্পাদক
চট্টগ্রাম প্রেসক্লাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে লাশটি ভেসে এলে উদ্ধার...

বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার দায়ে একজনকে ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার অপরাধে মো. বাচা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ...

কালুরঘাট সেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে করার প্রস্তাব

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান জাতীয় সংসদে কালুরঘাট সেতুর দ্রুত নির্মাণ ও এর নামকরণ নিয়ে দাবি তুলেছেন।তিনি বলেন, এই সেতুটি চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা...