শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিক্ষোভ

ঘুষ নিয়ে কথা কাটাকাটির জেরে স্থাগিত হওয়া মেসার্স প্রাইম ক্লিয়ারিং হাউসের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে সিঅ্যান্ডএফ এজেন্টরা।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১২টা থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে প্রায় পাঁচশ’ সিএন্ডএফ এজেন্টের উপস্থিতিতে এ বিক্ষোভ সমাবেশ হয়।এতে বন্ধ হয়ে পড়ে শুল্ক আদায় কার্যক্রম।

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ৬০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় বুধবার (১৬ জুন) ৮-বি শুল্কায়ন শাখার রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন সিএন্ডএফ এজেন্ট প্রাইম ক্লিয়ারিং হাউস এর মালিক রফিকুল ইসলামের সাথে অসৌজন্য আচরণ করেন। এমন অন্যায় আচরণ সত্ত্বেও কাস্টমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুল বার্তা দিয়ে মাত্র ১০ মিনিটের মাথায় ওই সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। কাস্টম কর্মকর্তাদের এমন অপেশাদার আচরণ নিয়ে আমাদের ফেডারেশনের সাথেও আলোচনা চলছে।

প্রাইম ক্লিয়ারিং হাউসের মালিক রফিকুল ইসলাম জানান, চীন থেকে আমদানি হওয়া কার্টার (কার্টার মেশিন) খালাসের জন্য শুল্কায়ন চলছিল ৮ -বি শুল্কায়ন শাখায়। শুল্কায়ন প্রক্রিয়ায় রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বিভিন্নভাবে হয়রানি করছিলেন। তার চাহিদামতো ঘুষ না দেওয়ায় আমাকে হেনস্থা করেন। উল্টো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমার প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছেন।

সিএন্ডএফ এজেন্টদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম কাস্টম হাউস পাহাড় সমান সমস্যা নিয়ে চলছে। ঘুষ-দুর্নীতিসহ স্পিড মানির নামে আদায় করা সব অবৈধ লেনদেন বন্ধ করতে হবে। বিশেষ করে ঘুষের অঙ্ক নিয়ে কথা কাটাকাটির কারণে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মেসার্স প্রাইম ক্লিয়ারিং হাউস এর লাইসেন্স স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তবে অভিযোগ অস্বীকার করে রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, শুল্কায়নে অনৈতিক সুবিধা নিতে চেয়েছিলেন এজেন্ট রফিকুল ইসলাম। তার প্রস্তাব গ্রহণ না করায় আমাকে মারতেও উদ্যত হন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ বলেন, কাস্টমস কর্মকর্তার সাথে অসৌজন্য আচরণের কারণে বুধবার প্রাইম ক্লিয়ারিং হাউস এর লাইসেন্স স্থগিত করা হয়েছে। আশা করছি, শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সিএন্ডএফ এজেন্টরা কর্মবিরতি প্রত্যাহার করবেন।

উল্লেখ্য, প্রতিদিন চট্টগ্রাম কাস্টম হাউসে প্রায় ৭ হাজার বিল অব এন্ট্রি দাখিল হয়। দৈনিক রাজস্ব আদায় হয় প্রায় ১৫০ থেকে ২০০ কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...