সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ফটিকছড়ির দুই ইউপি নির্বাচন -

নানুপুরে রোশন, খিরামে সৌরভ চেয়ারম্যান নির্বাচিত

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলার নানুপুর ও খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা বাদে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নানুপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুন নবী রোশন (আনারস প্রতীক) তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান চেয়ারম্যান শফিউল আজম (মোটর সাইকেল প্রতীক)।

অন্যদিকে,খিরাম ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ (আনারস প্রতীক) তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মোহাম্মদ শহিদুল্লাহ (অটো রিকসা প্রতীক)।

এর আগে দুটি ইউনিয়নের ১৮ টি ভোট কেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত একটানা চলে এ ভোট গ্রহণ।

শুরুতে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম পরিলক্ষিত হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। প্রায় প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দুপুরের পর ভোটারের চাপ কিছুটা কমতে থাকে।

অন্যদিকে খিরাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিন খিরাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২ টার দিকে দুই মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে জাল ভোট দেয়া নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পআইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে,৯ মার্চ শনিবার ভোট গ্রহণ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে , বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও এপিবিএনের সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচনী মাঠে একাধিক স্ট্রাইকিং ফোর্স ছাড়াও ২ জন জুড়িশিয়াল ও ৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করে।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা জানান, ‘শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...