সোমবার, ২৪ আগস্ট ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার, কারণ ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে এই সমুদ্র বন্দর। চট্টগ্রামের জন্য আলাদা বাজেট প্রস্তুতসহ আরো নানা প্রকল্প নেয়া হয়ে থাকে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আরো বেশ কয়েকটা সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে এবং এই নির্মাণ প্রক্রিয়া আজকের অর্থনীতির চাহিদার সাথে সামঞ্জস্য পূর্ণ, কিন্তু চট্টগ্রামের গুরুত্ব সবসময় থাকবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম।

শনিবার (৯ মার্চ) নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচিত পরিষদের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের বাইরেও চট্টগ্রাম বিভাগের জন্য ৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। তাছাড়া চট্টগ্রামকে বিভিন্ন জলবায়ুর ঝুঁকি থেকে রক্ষা করার জন্য নানা ধরনের প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং এগুলো বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে মূখ্য ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ও অন্যান্য সরকারি দপ্তরকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। উন্নয়ন করতে গেলে স্থানীয় উৎস থেকে অর্থ আহরণ করতে হবে । সাধারণ মানুষকে সেবা দিয়ে বুঝিায়ে দিতে পারলে যেমন, ড্রেন বা নালাগুলো আবর্জনা মুক্ত করে দিলেন এবং সেখানে দৃষ্টিনন্দন ফুলের চারা রোপন করে দিলেন তখন মানুষ রাজস্ব জমা দিতে চাইবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মিলে কাজ করে গেলে কাজের অগ্রগতি আরো বৃদ্ধি পাবে এবং সরকারের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা বাড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম আব্দুল লতিফ, মহিউদ্দিন বাচ্চু এবং আব্দুস সালাম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার রাজিব রঞ্জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...