সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ১২ ঘন্টার মাথায় ফের আগুন

চুলায় ভাত বসিয়ে ভাড়াটিয়া গার্মেন্টসে, আগুনে ৩ গোডাউন ও ৪ বাসা পুড়ে ছাই

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

কর্ণফুলী উপজেলায় ১২ ঘন্টার মাথায় ফের আগুনে তিনটি গোডাউন ও চারটি ভাড়া বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

বুধবার (৬ মার্চ) দুপুর ১টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আয়ুব বিবি সড়কের ভাড়া বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন ১৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কর্ণফুলীর এস আলম সুগার মিলের আগুন

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সি ও সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর এক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন কর্ণফুলীতে ফোম কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫০ লাখ

তাৎক্ষণিক খবর পেয়ে কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, চরপাথরঘাটার ইউপি চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্র জানান, খোয়াজনগর গ্রামের (৫ নম্বর ওয়ার্ড) ওই ভাড়া বাসার এক ভাড়াটিয়া পাখি আক্তার লাকড়ির চুলায় ভাত রেখে ভুলেক্রমে পাশের গার্মেন্টসে চাকরিতে চলে যান। ওই চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

সেই আগুন নিমিষে ছড়িয়ে পড়ে পাশের মো. আকাশ, ইয়ার মোহাম্মদ ও পারভিন আক্তারের বাসাসহ আজিজ মাস্টারের মুদি দোকানের গোডাউন, স্ক্র্যাপের গোডাউন ও ইরানি টেইলার্সের গোডাউনে। পরক্ষণেই আগুনে সব গোডাউন ও ঘরসহ তিনটি ভ্যান গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে পাশে থাকা হাজী মনির আহম্মেদ পাঁচ তলা ভবনের দেয়ালও ধোঁয়ায় কালো হয়ে যায়।

জানা যায়, ভাড়াটিয়াদের স্থায়ী ঠিকানা ভোলা জেলা হলেও কর্ণফুলীতে বসবাস করছেন প্রায় ৮-১০ বছর হবে। ভাড়াটিয়ারা নিতান্তই খুব অসহায় ও গরিব লোক ছিলেন।

স্থানীয় যুবলীগ নেতা ওয়াহিদুন্নবী হেলাল ও ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবারের ব্যবস্থা করে দিয়েছি।

উপজেলা চেয়ারম্যান কম্বল দিয়েছেন। ইউপি চেয়ারম্যান ১০ দিনের খাবার ও চার পরিবারকে দুই মাসের বাসা ভাড়া করে বাহিরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।’

প্রসঙ্গত, গতকাল ৪ মার্চ বিকেল পৌনে ৪ টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের ওই চিনি কারখানায় আগুন লাগে।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ৪ ঘন্টার মাথায় ফের (৫ মার্চ) ইছানগরে মশার আগুনে ২১ বসতবাড়ি ও দুই গবাদিপশু পুড়ে যায়। আজ আবারও কর্ণফুলীতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...